বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

জাল সনদে ২৪ বছর চাকরি করছে সার্ভেয়ার মান্নান: তদন্তের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৯৪৪ পাঠক পড়েছে

ইতিপূর্বে কুষ্টিয়া পৌরসভা সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে জাল সার্টিফিকেট চাকরির অভিযোগ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি কর্তৃপক্ষ। মান্নান দাবি করে সে “দি ইস্টার্ন মর্ডার্ন সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট” হালিশহর, চট্টগ্রাম থেকে সার্ভে কোর্স করেছে। এই নামে কোনোদিন কোনো সার্ভে ইনস্টিটিউট ছিল না।  বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট এর তালিকায় এধরণের কোনো সার্ভে ইনস্টিটিউট নেই। 

এবিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২৯ আগস্ট ২০২১ স্মারক নম্বর: ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০১.১৪.৭৩০ মুলে উপপরিচালক স্থানীয় সরকার , কুষ্টিয়া মৃনাল কান্তি দে’ কে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।  
এ অবস্থায় স্থানীয় জনগণের প্রশ্ন কিভাবে মান্নান জাল সনদে ২৪ বছর সরকারী চাকরি করতে পারছে ? কিভাবে এতবছরেও অন্যকোন পৌরসভায় বদলী হলো না ? কুষ্টিয়ার ত্যাগী নেতা আনোয়ার আলী কেন এই দুর্নীতিবাজ , অবৈধ কর্মচারীর সমস্ত অপরাধের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি বিনষ্ট করছে ? 

মান্নান বাড়াদী আল্লারাখা দোতালা মসজিদের সামনে সোনা মিয়া মার্কেটে অবৈধ অফিস খুলে মাননীয় প্রধান মন্ত্রীর ছবি টাঙিয়ে সহজ সরল জনগণকে বোকা বানিয়ে জিন্না , সুজন, আলমগীর, মিলন , হান্নানসহ আরো অনেক সন্ত্রাসীদের দিয়ে ক্যাডার বাহিনী তৈরী করে সন্ত্রাস ও বেআইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে ? তার ভয়ে কেউ মুখ খোলে না।  

স্থানীয় জনগণ এবং ভুক্তভোগীদের আকুল আবেদন অনতিবিলম্বে ভুয়া সার্ভেয়ার মান্নানের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।  যেন মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থেকে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হয়।  মান্নান ও তার ভাই হান্নান এবং কন্যার নাম যতগুলো ব্যাংক একাউন্ট আছে তার হিসাব তলব করে এবং স্থাবর সম্পত্তির হিসাব নিলেই অবৈধ আইনবহির্ভুত কর্মকান্ডের বিষয়গুলো পরিস্কার হয়ে যাবে।  

কুষ্টিয়া পৌরসভায় কর্মরত থাকা অবস্থায় কিভাবে সে চট্টগ্রামে সার্ভে ইনস্টিটিউটে গিয়ে কোর্স করে আসলো তা কুষ্টিয়া পৌরসভার হাজিরা খাতা , স্যালারী শিট , এবং জাল সনদটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা ভূমি জরিপ অধিদপ্তর কর্তিক যাচাই করলেই সত্য বেরিয়ে আসবে।  সচেতন মহলের প্রশ্ন কেন আনোয়ার আলীর মত জন নেতা এইসব রাষ্ট্র বিরোধী প্রতারণাকে প্রশ্রয় দেবেন ? কেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়া হবে না ? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে এই প্রশ্ন এবং বিচার দাবি কুষ্টিয়াবাসীর। গত ২৮ সেপ্টেম্বর ২০২১ কুষ্টিয়া পৌরসভার  সার্ভেয়ার আব্দুল মান্নানের স্ত্রীর নামে মামলা করেছে দুদক। দুদকের মামলার পর মান্নান  স্ত্রী নিয়ে বাড়ি থেকে পলায়ন করেছে বলে জানা যায় । 

কুষ্টিয়ার জননেতা মাননীয় সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কাছে স্থানীয় জনগণ এই অপরাধীর দৃষ্ট্রান্ত মূলক শাস্তি দাবি করেছে।  এবং দুদক যেন শেষ পর্যন্ত এই মামলায় দোষীদের শাস্তির জন্যে আইনি লড়াই চালিয়ে যায় সেই আবেদন জানিয়েছে।  

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580