বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুষ্টিয়া জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৬৬৩ পাঠক পড়েছে

বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রবিবার(১৫ আগস্ট) সকাল পোনে ৯ টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সূরা ফাতিহা পাঠ করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এই মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
এর আগে সকাল ৮ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করেন এসপি মোঃ খাইরুল আলম।এ সময় কুষ্টিয়া জেলাপ্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সহ জেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া মজমপুর বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন তিনি।পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরন কারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত, শান্তি ও সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার( জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর মোঃ রাজিবুল ইসলাম,ডিআইও -১,আর আই সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580