মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

জাকির সরকারের মহতি উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া শহরকে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে আজ থেকে প্রায় ৬ মাস মাস আসে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছিল কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও প্রকৌশলী জাকির হোসেন সরকার। তাঁর ব্যক্তিগত আগ্রহ ও দায়বদ্ধতা থেকে কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধক বৃক্ষা ও ফুলের চারা রোপণ করেছিলেন। এই উদ্যোগ কেবল শহরের সৌন্দর্য বৃদ্ধি করছে না, বরং একটি পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গঠনের পথও সুগম করছে। তিনি তার নিজ তত্ত্বাবধানে কুষ্টিয়া শহরের ব্যস্ততম মহাসড়কের ডিভাইডারের মাঝে বটতৈল থেকে ত্রিমোহনী পর্যন্ত, পরিণত হয়েছে বিভিন্ন প্রজাতির রঙিন ফুল ও সবুজ গাছের ছোট ছোট বাগানে। এসব সজ্জিত বাগান পথচারী ও যাত্রীদের ইতিমধ্যে নজর কেড়েছে, শহরে এনে দিয়েছে এক প্রশান্তির পরিবেশ।


প্রকৌশলী জাকির হোসেন সরকারের ‘ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়া’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে চলতি বছরের মার্চ মাসের ২০ তারিখে তৎকালীন জেলা প্রশাসকের মাধ্যমে ডিভাইডারের মাঝে বাহারি ও সৌন্দর্যবর্ধক গাছ রোপণের কার্যক্রম চালু করেছিলেন। তার পর থেকে তার প্রতিষ্ঠিত ‘ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়া’ স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাধে কাধ মিলিয়ে নিরলস পরিশ্রম করে আজ কুষ্টিয়া একটি ফুলের নগরীতে রূপান্তরিত করেছেন। এ কর্মসূচির মাধ্যমে রোপিত গাছপালাগুলো কেবল শহরের রূপকে উজ্জ্বল করে নাই, করেছে তাপমাত্রা হ্রাস, ধূলিকণা নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলছে।


পরিবেশ রক্ষায় সচেতন দৃষ্টিভঙ্গি থেকে জাকির হোসেন সরকার বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য কুষ্টিয়া নির্মাণে সহায়ক হবে নিঃসন্দেহে। ইচ্ছা আর উদ্যোগ থাকলেই ব্যক্তি পর্যায় থেকেও শহরের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব। তিনি আরো বলেন, রাজশাহী সিটি নগরীর আদলে আমি এঁটা তৈরী করেছি। ইতিমধ্যে জনসাধারণের প্রশংসা ও উৎসাহ এই উদ্যোগে ইতোমধ্যে শহরবাসীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। অনেকেই তাঁর এ কর্মপ্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এবং শহরের অন্যান্য সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
পরিবেশবিদ গৌতম কুমার রায় বলেন, কুষ্টিয়াকে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে প্রকৌশলী জাকির হোসেন সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর এই দূরদর্শী চিন্তা ও নিরলস পরিশ্রমের ফলে আজ কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে, যা ভবিষ্যতে একটি মডেল শহর হিসেবে দেশবাসীর সামনে উপস্থাপন করা সম্ভব হবে।

/কে এম শাহীন রেজা/

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580