বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

জয় নেহাল মানবিক ইউনিটের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ : প্রতিবাদী কন্ঠ

এজাজ উচ্ছ্বাস:
  • প্রকাশিত সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৫৮৮ পাঠক পড়েছে

এজাজ উচ্ছ্বাস : প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবতার কল্যাণে পাশে থাকার প্রত্যয় নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়াইলদহ গ্রামের শতাধিক গরিব, অসহায় ও দুস্থ‌ পরিবারের মাঝে জয় নেহাল মানবিক ইউনিট খাদ্য সামগ্রী বিতরণ করলেন। গত ২৯ তারিখ শুক্রবার দিবাগত রাতে ঝড় বৃষ্টির মধ্যে রাতের আধারে প্রতিটি গরিব-দুঃখীদের বাড়িতে বাড়িতে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দেন ইউনিটের সকল সদস্যরা।

জয় নেহাল মানবিক ইউনিট আঞ্চলিক কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্ণধার আবুল কালাম আজাদের নেতৃত্বে উক্ত ইউনিটের প্রতিনিধি সেলিম, রাকিব, আব্দুল্লাহ, তানিম, মিলন, লিটন সহ আরো অনেকে রাতভর ঝড় বৃষ্টিতে ভিজে প্রতিটি গরিব-দুঃখীদের ঘরে ঘরে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এ বিষয়ে প্রবাসী জয় নেহাল এক বার্তায় বলেন, ঈদের আনন্দ যেন গরিব-দুঃখীদের মধ্যে মলিন না হয়ে যায়, আনন্দটা সকলের মধ্যেই যেন বিরাজ করে। এ উপলক্ষে হরিপুর বোয়াইলদহ গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী জয় নেহাল মানবিক ইউনিটের প্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

তিনি আরো বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সেবা করা যায়। আমি আশা করি আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। সর্বশেষ তিনি তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580