বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

জয় নেহাল মানবিক ইউনিটের পৃষ্ঠপোষকতায় আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত  : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭৪৫ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : জয় নেহাল মানবিক ইউনিটের পৃষ্ঠ পোষকতায় কুষ্টিয়া কুমারখালীর কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মোসলেম উদ্দিন আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২২ অনুষ্ঠিত হয়। গত শনিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোসলেম উদ্দিন আইডিয়াল স্কুলের পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার ও জয় নেহাল মানবিক ইউনিটের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী সাব-রেজিস্ট্রি অফিসের আতাউল ইসলাম।

দিনব্যাপী উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন জয় নেহাল মানবিক ইউনিটের সকল সদস্যবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক ব্যাংকার ও জয় নেহাল মানবিক ইউনিটের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেইসাথে সার্বিকভাবে সহযোগিতা করেন জয় নেহাল মানবিক ইউনিটের সকল সদস্যরা।

জয় নেহাল মানবিক ইউনিটের প্রতিষ্ঠাতা প্রবাসী জয় নেহাল এক ক্ষুদেবার্তায় বলেন, শিক্ষার গুরুত্ব এবং মান উন্নয়নের জন্য জয় নেহাল মানবিক ইউনিটের এটা একটি ক্ষুদ্র প্রচেষ্টা। জয় নেহাল মানবিক ইউনিট সর্বদা মানুষ ও সমাজ সেবায় সব সময় নিবেদিত আছে এবং থাকবে। তিনি আরো বলেন, সকলের সহযোগীতা পেলে জয় নেহাল মানবিক ইউনিট আরো বেশী মানবিক কাজের অনুপ্রেরনা পাবে। আপনারা দোয়া করবেন যেন এভাবে আমার প্রতিষ্ঠিত জয় নেহাল মানবিক ইউনিট আপনাদের পাশে থেকে সমাজের কাজ করে যেতে পারে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580