শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

চুয়াডাঙ্গায় বিলের মধ্যে মিলল আড়াই কেজি সোনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৮৮৯ পাঠক পড়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদার সীমান্তবর্তী বিলের মধ্যে থেকে ৮টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি)। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চাকুলিয়া গ্রামের বিলের মধ্যে থেকে ৮টি সোনার বার (২ কেজি ৪০০ গ্রাম) উদ্ধার করে। এই সোনার আনুমানিক মূল্য এক কোটি বায়ান্ন লাখ দুই হাজার তিন শ পঁচাত্তর টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক খালেকুজ্জামান পিএসসি, আজ সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞতিতে জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারে সোনার একটি বড় চালান পাচার হবে। এমন খবরে তিনি ও সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলীর তত্ত্বাবধানে ফুলবাড়ী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর একটি বিশেষ টহল দল দামুড়হুদার ফুলবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৬ থেকে এক কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া বিলের মধ্যে এক ব্যক্তিকে প্লাস্টিকের বস্তা হাতে দেখতে পায়।
টহল দল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বস্তা ফেলে পালিয়ে যায়। বিজিবি বস্তাটি উদ্ধার করে তার ভেতরে থাকা দুই কেজি ৪০০ গ্রাম (২০৫ ভরি ৭ আনা) ওজনের উন্নত মানের ৮টি সোনার বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক কোটি বায়ান্ন লাখ দুই হাজার তিন শ পঁচাত্তর টাকা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580