রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

গাঁজা সহ ইবির দুই শিক্ষার্থী আটক : প্রতিবাদী কন্ঠ

কামরুজ্জামান রিপন:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৯৮ পাঠক পড়েছে

কামরুজ্জামান রিপন : গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা পাওয়া গেছে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ইবি থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাদের হাতেনাতে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক ব্যানার্জি।

আটককৃত শিক্ষার্থীরা হলেন, লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তনু শিকদার ও একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গুলহার মাসুদ রানা রিফাত। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, অভিযুক্ত তনু ও রিফাত ক্যাম্পাস পার্শ্ববর্তী শান্তিডাঙার স্থানীয় মাদক ব্যবসায়ী বাবুলের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা সংগ্রহ করে। এমন তথ্য আমাদেরকে জানানো হয়। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করেন। পরে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হলে ছাড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে তদবির শুরু হয়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(ক)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় মাদক ব্যাবসায়ী বাবুলকে (পালাতক) প্রধান আসামি করা হয়েছে। দুইজনকে ক্রেতা হিসেবে মামলা করা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে কুষ্টিয়া কোর্টে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দুই শিক্ষার্থীকে পুলিশ ক্যাম্পাসের বাইরে থেকে আটক করেছে। তাকে ছেড়ে দেওয়ার জন্য আমার কাছে সুপারিশ এসেছে। তবে আমি পুলিশকে বলেছি আইনের আওতায় তাদের যে শাস্তি হয় সেভাবে ব্যবস্থা নেন।’

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580