শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

গড়াই নদী সাঁতরে পাড়ি দিতে গিয়ে এক কিশোরের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ

এজাজ উচ্ছ্বাস:
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৫৯৭ পাঠক পড়েছে

এজাজ উচ্ছ্বাস : কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী সাঁতরে পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কয়া ইকো পার্ক সংলগ্ন গড়াই নদীতে তিন কিশোর সাঁতরে নদী পার হবার সময় এই ঘটনা ঘটে। নিহত কিশোরের লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে সোপর্দ করেছে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত কিশোর কয়া ইউনিয়নের শেখপাড়া গ্রামের সলিমুদ্দিন শেখের ছেলে জনি শেখ(১৭)। সে পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলো।

এলাকাবাসী জানান, দু-দিন আগে জনি ছুটিতে বাড়িতে আসে। শুক্রবার দুপুরে তিন বন্ধু মিলে সাঁতরে নদী পাড় হবার সময় মাঝ নদীতে পৌঁছার পর জনি দম হারিয়ে পানিতে ডুবে যায়। এসময় তার সাথে থাকা দুই বন্ধু তাকে খুঁজে না পেলে পরবর্তীতে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে সোপর্দ করে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580