শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

খোকসায় দুর্বৃত্তের দেওয়া বিষে কোলের মাছ মরে ভাসছে !

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৮৭৬ পাঠক পড়েছে

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ছোট গোপগ্রাম ও ধোকড়াকোল মৎস্যজীবী সমবায় সমিতির জলমহালে বিষ দিয়ে সমস্ত মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। খোকসার গোপগ্রাম ইউনিয়নের জলমহালে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর দরখাস্ত দিয়েছে মৎস্যচাষীরা। সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস জানান, ২৫ তারিখ রোববার সকাল থেকে মাছ মরতে শুরু করেছে। বুধবার পর্যন্ত প্রতিদিন রুই, কাতল, মৃগেল, গজার ও শৈলসহ সমস্ত মাছ মরে ভাসছে।
২০ একর জলমহাল সরকারী ভাবে এবছর ২১ লাখ টাকায় ১ বছরের জন্য বন্দোবস্ত নিয়ে মাছ চাষ করেছেন তারা। বিষক্রিয়ায় ২০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে বলে তিনি দাবি করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের জলমহাল পরিদর্শন করা হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580