রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

খবর প্রকাশের পর ইউএনও’র পয়সা ফেরত, বাকি অভিযোগ অমীমাংসিত! প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক :
  • প্রকাশিত সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০১ পাঠক পড়েছে
প্রতিবাদী কন্ঠ ডেস্ক।।
অবশেষে মাটি কাটা বন্ধ করে ভেকু মেশিন সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের ইউএনও আব্দুল জব্বার। উন্নয়নের নামে ইটভাটা থেকে বিনামূল্যে নেয়া ইটের দাম ও ব্যবসায়ীদের কাছ থেকে তোলা টাকা ফেরত দেয়ার সিদ্ধান্তে এসেছেন কুষ্টিয়ার দৌলতপুরের ইউএনও আব্দুল জব্বার। ২০ ফেব্রুয়ারি সোমবার জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং অনলাইন বিভিন্ন গণমাধ্যমে মোট দাগে খবর আসে ইউএনও আব্দুল জব্বারের নানা কাণ্ডের। এরপরই শুরু হয় তোড়জোড়।
সোমবার খবর প্রকাশের পর থেকে মাটি-বালু কাটার বিভিন্ন স্পট থেকে সরিয়ে দেয়া হয় ভেকু মেশিন। দৌলতপুর থেকে ইতোমধ্যেই ট্রাক যোগে বেশ কয়েকটি ভেকু মেশিন বের করে নেয়া হয়েছে। নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, খবর প্রকাশের পর ইট ভাটা ব্যবসায়ীদের প্রতিনিধিদের ডাকেন ইউএনও। তিনি জানান– যেহেতু মিডিয়ায় এসব নিয়ে খবর উঠেছে, সেহেতু সম্প্রতি যার কাছে যে পরিমাণ টাকার ইট ও নগদ টাকা নেয়া হয়েছে, সেটা দিয়ে দেয়া হবে। তবে কবে দেয়া হবে সে বিষয়ে নিশ্চিত জানাননি তিনি।
ইতিপূর্বে প্রকাশিত খবরে বলা হয়, নদীর বালু, সমতলের মাটি ভেকু মেশিনে কেটে শ্যালো চালিত ঝুঁকিপূর্ণ অবৈধ গাড়িতে সরবারাহ করা হয় উপজেলার অন্তত ১০টি স্পট থেকে। যা অবগত থেকেও নিজস্ব সিন্ডিকেটের স্বার্থে ব্যবস্থা নেননি ইউএনও আব্দুল জব্বার। প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও উন্নয়নের নামে নিয়মিত চাঁদাবাজি করে আসছেন ইউএনও। বদলি আদেশ হলেও অজানা কারণে প্রায় তিনমাস দৌলতপুরেই আছেন ইউএনও আব্দুল জব্বার, এই সময়েও চালিয়েছেন ব্যপক আদায়। সরকারি বরাদ্দ থাকা সত্বেও উপজেলা পরিষদ চত্বরে উন্নয়নের নামে তুলেছেন অন্তত ১০ লাখ টাকার ইট, তুলেছেন নগদ টাকাও, যা ছিলো বিনা পয়সায় এবং সুবিধা দেয়ার শর্তে।
বহুল আলোচিত সমাজসেবা দুর্নীতির তদন্ত প্রতিবেদন নিয়ে গড়িমসিরও অভিযোগ উঠেছে দৌলতপুরের ইউএনও আব্দুল জব্বারের নামে। ভেকু সরিয়ে মাটি কাটা বন্ধ এবং ব্যবসায়ীদের টাকা ফিরিয়ে দেয়ার উদ্যোগ প্রসঙ্গে আব্দুল জব্বার বলেন, এগুলো মিথ্যা কথা। ‘আমরা কি বলতে যাবো না-কি! ভেক্যু সরায়ে নাও।’ এসময় টাকা বা ইট নেয়াই হয়নি বলে দাবি করেন তিনি। এছাড়াও বলেন, এসব বিষয়ে এসিল্যান্ডের সাথে কথা বলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580