শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া হাসপাতালে জায়গা নেই গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের মৃত্যু

সুজন ইসলাম।।
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৬৬৮ পাঠক পড়েছে

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জন করোনায় ও ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। রোববার ৪ জুলাই সকাল ৮টা থেকে সোমবার ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৭ জন করোনা শনাক্ত রোগী ও ৩ জন করোনা উপসর্গ নিয়ে মোট ২০ জন মারা গেছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ২৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একদিনে সর্বোচ্চ ৮৮৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০.৩০ শতাংশ। শনাক্তদের মধ্যে সদরে ১৫৩ জন, আর সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৪৪ জন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১ জন। এদিকে গত ৭ দিনে কুষ্টিয়ায় ১৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই ৭ দিনে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৫৯ জনের মৃত্যু হলো।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২৮৭ জন রোগী। এর মধ্যে ১৯৩ জন করোনা পজিটিভ রোগী আর বাকি ৯৪ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। অর্ধেকের বেশি রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। মাত্র ৪টি আইসিইউ বেড ও ১০ বেডে সেন্ট্রাল অক্সিজেন সহায়তা নিয়ে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে চলমান লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। স্বাস্থ্যবিধি মানছেন না তারা। অন্যদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিল পরিমান জায়গা নেই।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580