বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া সদরে আতাউর রহমান আতা খোকসায় শান্ত চেয়ারম্যান নির্বাচিত : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৮৪ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
৬ষ্ট তম উপজেলা নির্বাচনের গত ৮ তারিখ ছিল প্রথম ধাপের নির্বাচন, উক্ত নির্বাচনে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা। তিনি আনারস প্রতীক নিয়ে ৬৭ হাজার ৪৮১ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে আবু আহাদ আল মামুন ৩ হাজার ৫৬৪ ভোট পেয়েছেন।
কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ২০ হাজার ৮৩৩ জন। ১৩টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে ৭৩ হাজার ২৯৯ জন ভোটার ভোট দেন। এর মধ্যে ৭১ হাজার ৪৫ ভোট বৈধ এবং ২ হাজার ২৫৪ ভোট অবৈধ হয়েছে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে পালকি প্রতীক নিয়ে আবু তৈয়ব বাদশা ৪৭ হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পেয়েছেন ২১ হাজার ৮০৭ ভোট।
অপরদিকে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের নির্বাচনে জয়ী হয়েছেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত। খোকসা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮ জন। উপজেলার ৫০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। খোকসা উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, আল মাসুম মোর্শেদ শান্ত ঘোড়া প্রতীক নিয়ে ২৫ হাজার ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৯ হাজার ৫৩৯ টি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580