বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়া ভেড়ামারার ১২মাইল কমিউনিটি ক্লিনিকে সিএসজি প্রশিক্ষণ

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৯১২ পাঠক পড়েছে

কুষ্টিয়ার ভেড়ামারা বাহিরচর ইউনিয়নের ১২ মাইল কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ইউনিয়ন পর্যায়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশনের (জাইকা) সহযোগিতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণের আর্থিক সহযোগিতা ও অন্যান্য সম্পৃক্ততায় ক্লিনিক পরিচালনা, কমিটি গঠন ও তাদের কার্যাবলী, জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নীতকরণসহ নানান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

১২ মাইল কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন,ভেড়ামারা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুর রাজ্জাক। সিএইচসিপি শিল্পী খাতুন , স্বাস্থ্য সহকারী শাহীনা আক্তার , পরিবার কল্যাণ সহকারী আবেদা মেহফুজ প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580