বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র নবনির্বাচিতদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ ।।  কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র নব নির্বাচিত পরিষদের সাথে কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএএ, বিপিএম, পিপিএম ( বার) মতবিনিময় করেন। এর আগে নব নির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ পলাশ কান্তি নাথ, আবু রাসেল, টিআই ফকরুল, কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি’র নব নির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ( নাগরিক, বাংলাদেশ বেতার, দৈনিক বাংলা), সহ সভাপতি মিলন উল্লাহ (ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক খবরের কাগজ), শেখ হাসান বেলাল ( আরটিভি), সাধারণ সম্পাদক সোহেল রানা (জিটিভি, যায়যায়দিন), যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ডিউ (নিউনেশন), মাহমুদ হাসান ( টাইমস অব বাংলাদেশ), আখতারুজ্জামান মৃধা পলাশ ( দৈনিক মুক্তখবর), সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার (আনন্দ টিভি), কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন (সময়ের আলো), দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ (দৈনিক নবচেতনা), প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল (দৈনিক ঢাকা টাইমস), তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুর রহমান জীবন (দৈনিক গণমুক্তি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন ( দৈনিক প্রাইম), ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দীন আল আজাদ ( দৈনিক গণকণ্ঠ), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকতার উন নবী মনা( দৈনিক একুশের সংবাদ), নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী ( এনটিভি), জাহিদুজ্জামান ( নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন), সোহাগ আহমেদ (দৈনিক আলোকিত সকাল), মিলন খন্দকার (মোহনা টেলিভিশন), কেএম শাহীন রেজা ( দৈনিক বাংলাদেশ বুলেটিন), সেলিম রেজা রনি (চ্যানেল এস), ফয়সাল চৌধুরী ( এশিয়ান টিভি, দৈনিক আমাদের নতুন সময়)।
পুলিশ সুপার এএইচ আবদুর রকিব বিপিএএ, বিপিএম,পিপিএম ( বার) বলেন, কুষ্টিয়ার আইন শৃংখলা উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় জেলা পুলিশ ও কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি) একযোগে কাজ করবে। গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশের সম্পর্ক যত ভাল হবে জনকল্যাণমুখী কাজ আমরা ততো বেশী করতে পারবো। তিনি আরও বলেন, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র উৎসবমূখর পরিবেশে যে নির্বাচন হয়েছে তা গণতন্ত্রকামী মানুষের মাঝে প্রেরণা জুগিয়েছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকেই গণতন্ত্রের চর্চা করতে হয়। যেটা কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি) দেখিয়েছে।
কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, প্রেস ক্লাবের নির্বাচনে পুরো শৃংখলার সাথে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদানসহ ভোট কেন্দ্রের বাইরের পরিবেশ রক্ষায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশের ভূমিকা প্রশংসনীয়। কিছু বহিরাগতদের মাধ্যমে আইনশৃঙ্খলা অবনতির হুমকি ছিলো যেটি তারা পারে নি। এরজন্য পেশাদার ও মূলধারার সাংবাদিকরা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। মুক্তিযুদ্ধের পক্ষের প্যানেলের জয় হয়েছে। আগামীতে আমরা কুষ্টিয়ার মানুষের জন্য একসাথে কাজ করতে পারবো।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580