বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩১৭ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ ।।
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাংবাদিকদের সাথে আজ বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র প্রধান পৃষ্ঠপোষক এহেতেশাম রেজা মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, এনডিসি শাহেদ আরমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বরুপ মুহুরী।


এ সময় বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ -সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন উল্লাহ, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, বিটিভি’র জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম । এছাড়াও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সদস্য সোহাগ আহমেদ, ফয়সাল চৌধুরী, সাইফ উদ্দিন আল আজাদ, আখতার উন নবী মনা, বকুল।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন বলেন, গণমাধ্যম সমাজের দর্পন। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। পাশাপাশি ভিত্তহীন, অসত্য ও গুজব এড়িয়ে চলাও গণমাধ্যমের দায়িত্ব। স্থানিক গুজবের বিরুদ্ধে মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রযুক্তির অপব্যবহারে মূল ধারার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে বেরিয়ে আসতেও গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। আগামী দিনগুলোতে এই জেলার উন্নয়ন অগ্রগতিসহ সার্বিক বিষয়ে জেলা প্রশাসন ও গনমাধ্যম এক সাথে কাজ করবে।
শোকের মাস আগস্টের প্রথম দিনে মতবিনিময় সভার শুরুতেই ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালম করা হয়। সেই সাথে সবশেষে নবাগত জেলা প্রশাসক এহেতেশাম রেজাকে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580