শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়া প্রশাসনের নেতৃত্বে চলছে কঠোর লকডাউন: গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৭ মৃত্যু-৭

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৭০৭ পাঠক পড়েছে

সীমান্তবর্তী কুষ্টিয়া জেলায় ষষ্ঠ দিনের আজ শনিবার কঠোর লকডাউনের ষষ্ঠ দিন চলছে। পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের তথ্যমতে, গত শুক্রবার ২৪ ঘন্টায় জেলায় ২২৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের হার ৩৫ শতাংশ। এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল গত শুক্রবার থেকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল নামে যাত্রা শুরু করেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে এখনও প্রজ্ঞাপন জারি না হলেও শুক্রবার থেকে কাজ শুরু করা হয়েছে। এখনও কিছু কাজ বাকি আছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, ‘২০০ শয্যাকে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন পড়লে বাকিগুলোও করা হবে।’ লকডাউন কার্যকর করার জন্য কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের নির্দেশে শহরের বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন। উল্লেখ্য উক্ত লকডাউনের মেয়াদ আগামীকাল রবিবার শেষ হবে সোমবার থেকে দেশব্যাপী আরোও লকডাউন কার্যকর হতে চলেছে মর্মে জানা গেছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580