রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়া পুলিশের অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৮২ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ :
কুষ্টিয়া সদর থানা পুলিশের অভিযানে গত বুধবার ভোর রাত পর্যন্ত কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মোড়ের পুরাতন গেট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৭৪০ পিচ নেশা জাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও একটি এফজেডএস মোটরসাইকেল সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। আটককৃত আসামীরা হলেন, কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার বাবলু মোল্লার ছেলে ইমরান হোসেন চঞ্চল(৩২), একই এলাকার মৃত মহিদুল ইসলামের ছেলে সাকিব (২৭) ও ছেউড়িয়া চর মন্ডলপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে ইউসুফ (৫২)।
জানা গেছে, কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মোড়ের ঔষধ ফার্মেসী ও চঞ্চলের বাড়িতে কয়েক ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে ৭৪০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট, নগদ ২৯ হাজার টাকা ও একটি লাল কালারের এফজেডএস মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন জানান, কুষ্টিয়া সদর থানা এলাকার হাসপাতাল মোড়ে দীর্ঘ দিন যাবত ফার্মেসির অন্তরালে মাদক ব্যবসা পরিচালনা হচ্ছে এমন তথ্য পাওয়ার পর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580