সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে টাপেন্টা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার : প্রতিবাদী কণ্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩১১ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০০ পিচ নেশা জাতীয় নিশিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ জনি হোসেন (২৬) নামের একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ২৮ ডিসেম্বর বুধবার রাতে কুষ্টিয়া দৌলতপুর থানাধীন আল্লারদর্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত জনি হোসেন দৌলতপুর থানাধীন জয়ভোগা এলাকার শহিদুল ইসলামের ছেলে।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের দিক নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলমের নেতৃত্বে চৌকস পুলিশ অফিসার এসআই রফিকুল ইসলাম, এএসআই মেহেদী হাসান, এএসআই মোয়াজ্জেম সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দৌলতপুর থানাধীন আল্লারদর্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জনিকে গ্রেফতার করে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামী জনির বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580