বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়া টোল প্লাজায় ৬জনকে পেটালো ছাত্রলীগ কর্মীরা : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেক্স :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৪৩৫ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেক্স : কুষ্টিয়া মাস-উদ রুমী সেতু টোল প্লাজায় ছাত্রলীগ কর্মীরা তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন। টোল চাওয়ায় ওই টোল প্লাজায় কর্তব্যরত ছয়জন কর্মীকে বেধড়ক পিটিয়েছে তারা। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় ছাত্রলীগেরও কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়। আহতদের কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরে জেলা ছাত্রলীগের একটি আলোচনা সভায় অংশ নিতে কুমারখালী থেকে ছাত্রলীগের একদল নেতাকর্মী মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। মাছ-উদ রুমী টোল প্লাজায় পৌঁছলে সেখানে দায়িত্বরত একজন কর্মী একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। এসময় পেছন থেকে আরও ৩০ থেকে ৪০টি মোটরসাইকেল এসে পৌঁছে ঘটনাস্থলে। তাতে ছাত্রলীগের দুই থেকে তিনজন করে কর্মী ছিলেন মোটরসাইকেলে। মোটরসাইকেল থেকে নেমেই টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের ওপর চড়াও হয় এবং লাঠিসোটা, কিলঘুসিসহ মারধর শুরু করে।
এ বিষয়ে টোলপ্লাজায় দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইক্রো ডাইনামিকের ম্যানেজার শামীম আহমেদ জানান, সকাল ১১টার দিকে একটি মোটরসাইকেলে আসা যুবকের কাছ থেকে টোল চাইলে ওই মোটরসাইকেলে থাকা যুবক টোল আদায়কারীর ওপর চড়াও হয় এবং পেছন থেকে ৩০-৪০টি মোটরসাইকেল যোগে আসা যুবক এসে অতর্কিত হামলা চালায় টোল আদায়কারীদের ওপর। এ ঘটনায় অন্ততপক্ষে ৬ টোল আদায়কারী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, কিছু টাকাও ছিনিয়ে নেয় ওই যুবকরা। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ জানান, বিষয়টি শুনেছি। তবে আমার কর্মীদের ওপর টোল প্লাজায় দায়িত্বরত কর্মীরা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি শুনেছি। এটি ঠুনকো একটি ঘটনা। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580