বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রীঃ ডিসি এহেতেশাম রেজা : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৯৮ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
নতুন ইতিহাসের পথে কুষ্টিয়া। আগামী ৯ আগস্ট সকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা ১৬০টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর প্রদানের মধ্য দিয়ে কুষ্টিয়াকে ভূমিহীনমুক্ত জেলা ঘোষণা করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবিষয়ে গত সোমবার ৭ তারিখ সকালে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা। তিনি বলেন, এর আগে কুষ্টিয়া সদর উপজেলায় ১৪৯টি, কুমারখালী উপজেলায় ১৩৫টি, মিরপুর উপজেলায় ৩১৭টি, ভেড়ামারা উপজেলায় ২৫৯টি, দৌলতপুর উপজেলায় ১৯০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে মাধ্যমে জমির দলিল ও ঘর হস্তান্তরের মাধ্যমে উক্ত উপজেলাসমূহকে ভূমিহীন, গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনের অভিশাপ থেকে মুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা পৃথিবীর ইতিহাসে বিরল।
জেলা প্রশাসক এহেতেশাম রেজা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এটি একটি চলমান প্রক্রিয়া। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে নতুন করে যারা গৃহহীন, ভূমিহীন হয়ে পড়বে তাদেরকেও পর্যায়ক্রমে জমিসহ গৃহ প্রদান করবেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসরিন বানু, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580