রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া গড়াই নদীতে নৌকা থেকে পড়ে শুভ নিখোঁজ : প্রতিবাদী কন্ঠ

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৭৫ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেক্স : কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে শুভ (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শহরতলীর চরমিলপাড়া ইকো পার্ক সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে। নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা। নিখোঁজ শুভ কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে। শুভর বন্ধুরা বলেন, সকালে আমরা বন্ধুরা মিলে নৌকা ভ্রমণে যাই। বিকেল ৫টার দিকে নাচতে নাচতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যাই। এক পর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার সময় বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে করতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেননি। পানির স্রোতে তলিয়ে যান শুভ। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা থেকে অভিযান বন্ধ রয়েছে। খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে।
নৌকাতে ভ্রমণের সময় থাকা প্রত্যক্ষদর্শী রিয়াদ জানান, বালুকাটা বড় নৌকায় ১শত ১০জনকে নিয়ে আজ শুক্রবার বিকেলে গড়াই নদীতে নৌকাভ্রমণে যায়। মাঝ নদীতে নৌকার ওপরে নাচানাচি করার এসময় এক পযার্য়ে নৌকাতে থাকা শুভ (১৮), অনিক(২৪), মানিক (২১), নাঈম (২২), বিপ্লব(২০), নয়ন (১৯) নামে ছয়জন নদীতে পড়ে গেলে পাঁচজন উঠে আসতে পারলেও শুভর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক মো. জানে আলম বলেন, নদীতে পড়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হওয়ার পর আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি তবে খুলনার ডুবুরি দল আসছে। তারা এসে উদ্ধার অভিযান শুরু করবেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580