বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়া গণপূর্ত বিভাগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

সুজন ইসলাম;
  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৭৫১ পাঠক পড়েছে

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস। মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি পালন হয়েছে। দিবসের প্রাক্কালে রবিবার সকালে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের সভাপতিত্বে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর মূর‌্যালে পুষ্পস্তর্বক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টে আততায়ীদের হাতে নিহত তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলা শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমানসহ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580