বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া খোকসা পৌরসভা নির্বাচনে পূণরায় তারিকুল ইসলাম নির্বাচিত

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৮৩৭ পাঠক পড়েছে

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে আবারও আওয়ামীলীগের প্রার্থী তারিকুল ইসলাম নির্বাচিত হয়েছে। ভোট গ্রহন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বে-সরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন ।

নৌকার প্রার্থী তারিকুল পেয়েছেন ৯ হাজার ৩শ ৭২ ভোট ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাফিজ আহম্মেদ খান রাজু পেয়েছেন ১ হাজার ৫শ ৮৩ ভোট। ৯টি ভোট কেন্দ্রে ছোট এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯শ ৪০।

২৮ ডিসেম্বর সোমবা ‘২০ সকাল আটটায় শুরু হওয়া এ নির্বাচনে কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রথমবারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে এ নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা গেলেও অনেকেই ইভিএম-এ ভোট দেওয়ার পরই ভালো-মন্দের কথা জানিয়েছেন। কেউ বলছে সহজ কেউ বলছেন কঠিন। আবার অনেকেই বলছে এই যন্ত্রের ওপর আস্থা আনতে সময় লাগবে বলেও জানান তারা। সকাল থেকে শেষ অবদি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত ছিল। তবে বিএনপি প্রার্থীর এজেন্ট তুলনামুলক কম ছিল। বিএনপি প্রার্থীর পক্ষ থেকে এ নির্বাচনে অনিয়মের অভিযোগও ছিল।সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বলেন,ভোটের নিরাপত্ত্বায় কেন্দ্রগুলোতে পুলিশ আর আনছারের অবস্থানের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল ছিল। নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে কয়েকটি মোবাইল টিম কাজ করেছে।
দুই মেয়র প্রার্থী ছাড়াও ৯ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩ পদে
১০ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করেন এ নির্বাচন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580