মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া ইসলামিয়া কলেজে ডিসি মোঃ আসলাম হোসেনকে বিদায় শ্রদ্ধাঞ্জলি

তৌফিক তপন, কুষ্টিয়া
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯২৬ পাঠক পড়েছে

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ঢাকায় বদলী হওয়ায় কলেজ পরিচালনা পর্ষদ ও শিক্ষক কর্মচারীর আয়োজনে এক বিদায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান প্রভাষক ড. মুহা: শহিদুল বারীর পবিত্র কোরআন তেলোয়াত এর মধ্যদিয়ে ৩ফেব্রুয়ারি’২১বুধবার দুপুর সাড়ে ১২টায় শিক্ষক মিলনায়তনে অত্র কলেজের অধ্যক্ষ মোঃ নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ লুৎফন নাহার, পরিচালনা পর্ষদ সদস্য হাফিজুর রহমান হেলাল, শিক্ষক সাদিয়া ফারজানা প্রমুখ শিক্ষক কর্মচারিবৃন্দ।

প্রধান অতিথি বলেন, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ একটি ঐতিহ্যবাহি কলেজ আর আমি এই কলেজের সভাপতি । আমার অনেককিছু করার ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারিনি তবে নতুন জেলা প্রশাসক যিনি আসছেন তাকে বলে যাব আপনাদের জন্য কিছু করা। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আধুনিক বিশ্বায়নের যুগে আমাদের ছেলেমেয়েরা জ্ঞান সমৃদ্ধ মানুষ করে দিতে না পারি তাহলে ছেলেমেয়েরা অনেক পিছিয়ে পড়বে।এই শিক্ষা প্রতিষ্ঠান একদিন সরকারি হবে ইনশাল্লাহ। সবশেষে আপনারা ভাল থাকবেন সুস্থ থাকবেন আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সার্বিক সঞ্চালনায় ছিলেন মোছাঃ রোমেনা ইয়াসমিন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580