শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া আলামপুরের ইউপি মেম্বারকে মারধরের ঘটনায় ঘরবাড়ী ভাংচুর ও লুটপাট : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক :
  • প্রকাশিত সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২০৭ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেস্ক : কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মজিবর মেম্বার গত ১ তারিখ সকালে একদল দুস্কৃতির হাতে হামলার স্বীকার হওয়ার পর ঐদিন রাত ৯ঘটিকার সময় মজিবর মেম্বারের সন্ত্রাসী বাহিনী কর্তৃক রাত্রে ৫/৬ জনের বাড়ী ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। বিষয়টির সরেজমিনে জানা যায়, গত ১ তারিখ সকাল ১০ টার সময় মজিবর মেম্বার আলামপুর গোরস্থান ব্রিজের কাছে পৌছালে ৪/৫ জন ব্যক্তি তার পথ রোধ করে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে তারা চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি সুস্থ আছেন। ঐ সময় তিনি বলেন, আমি কাউকে চিনতে পারি নাই সবাই হেলমেট পরা ছিল। কিন্তু ঐদিন রাত্রেই মজিবর রহমান নিজেই বাদী হয়ে ১৭ জনকে আসামী করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।
মজিবর মেম্বার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১ তারিখ রাত ৯টার সময় ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ৩টি দলে বিভক্ত হয়ে পৃথক পৃথক ভাবে আলামপুরের তসের মন্ডল, কুটিমনি, রবজেল মন্ডল, জহির মন্ডল, মফিজ মন্ডল ও আজাদের ঘরবাড়ী ভাংচুর করে নগদ অর্থ, স্বর্ণলংকার ও গরু ছাগল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, মজিবর রহমান তার সন্ত্রাসী বাহিনীদের দিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে প্রায় ১০ লক্ষ টাকা দেয় ক্ষতি সাধন করেছে। আমরা নিরীহ মানুষ আমাদের উপর এমন অত্যাচার কেন করল এ বিষয়ে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580