রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া আলাউদ্দিন নগরে দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৬৬৮ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ: কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক সংলগ্ন মাঠে গত ২২ তারিখ বুধবার রাতে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে বিরাট ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ¦ আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নন্দলালপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, আল- কোরআনের বিশ্লেষক, গবেষক, উপস্থাপক, বক্তা ও লেখক অধ্যক্ষ মাওলানা মো: মোজাম্মেল হক। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলার মাওলানা এরশাদ আলী নোমানী, রাজরাড়ী জেলার হাফেজ মাওলানা মেদেী হোসাইন আহমেদী।

প্রধান বক্তার ওয়াজ শুনতে দুর দুরান্ত থেকে গাড়ী ভরে মুসলিম ধর্মপ্রান পুরুষ-মহিলার আগমন ছিল চোঁখে পড়ার মত। তিল পরিমান জায়গা ছিল না পার্কের মাঠেই নয় আলাউদ্দিন নগরেও। সরেজমিনে যেটি দেখা গেছে মাঠ ব্যতীত আলাউদ্দিন নগরের ওলিতে গলিতে ধর্মপ্রান মুসল্লিরা বসার জায়গা না পেয়ে দাড়িয়ে থেকে দোয় ও ওয়াজ শুনেছেন। আলাউদ্দিন আহমেদ প্রতি বছরই ওয়াজ মাহফিলের আয়োজন করেন, চলতি বছরের ২৯ শে জানুয়ারীতেও সর্ববৃহত ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
উল্লেখ্য আমন্ত্রিতদ্বয় বাদেও স্থানীয় ও বিভিন্ন জেলার একাধিক ওলামায়ে একরামনগন দোয়া ও ওয়াজ মাহফিল শুরু করেন আসর নামাজের পর থেকে। সকলের ওয়াজ ও দোয়া মাহফিল শেষে রাত ১০.৩০ সময় মহান আল্লাহর পবিত্র বাণী আল-কোরআন যা আরবি ভাষায় ওহীর মাধ্যেমে শেষ নবী রাসূল (সাঃ) উপর নাজিল করেছিলেন। যার সঠিক অর্থ ও তথ্য আমাদের অজানা ফলে দুনিয়ার মোহে পরে অনেক ভূল ভ্রান্তি করে গোনাগার হয়ে যাচ্ছি। শেষ বিচারের দিনে কি নিয়ে যাবো, কিইবা জবাব দিব একবার ভেবেছেন কি? এরই সমাধান কল্পে একজন মহান ব্যক্তিত্ব মধুর ও সুরালো কন্ঠে প্রধান বক্তা অধ্যক্ষ মাওলানা মো: মোজাম্মেল হক বক্তব্য পেশ করেন এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে রাত ১টার সময় শেষ হয়। তবে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করেছিলেন দানবীর আলাউদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580