সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় ২৩তম জাতীয় সমাজসেবা দিবস পালিত : প্রতিবাদী কণ্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৮৩ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এদিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক মনোভাবের সঙ্গে সমাজ সেবামূলক কর্মকান্ড ওতোপ্রতোভাবে জড়িত। ইতোমধ্যে আমাদের সমাজ সেবা অধিদপ্তরের কর্মীরা তাদের কাজের মাধ্যমে বিশ্বে নজির সৃষ্টি করেছেন।’ কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, জিপি এ্যাড. আসম আক্তারুজ্জামান মাসুম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার শামস তানিম মুক্তি, মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর সিইও সামসে বাজেগা, মুক্তি ও নারীর চেয়ারম্যান ও নারী নেতৃত্ব মমতাজ আরা রুমী, দিশার সহকারী পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় সেলাই, মেশিন প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, স্মার্ট কার্ড, সাদাছড়ি ও নগদ অর্থ সেবা গ্রহণ কারীদের মাঝে বিতরণ করা হয়

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580