শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৯৫১ পাঠক পড়েছে

কুষ্টিয়া জেলায় আজ থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বৈশ্বিক করোনার কারণে জেলার ২৩২ টি মন্ডপগুলোকে স্বাস্থ্যবিধি মেনে দরশাণার্থীদের রাত ৯ মধ্যে পুজা মন্ডপ পরিদশনের সুযোগ থাকছে। এবার কোভিড-১৯ পরিস্থিতি সবকিছুই মলিন করে দিয়েছে। ধর্মীয় এ উৎসবটির সব কিছুতেই কাঁটছাট করা হয়েছে।
প্রতিবারের ন্যায় পুজা মন্ডপ সম্মুখে দৃষ্টি নন্দন গেইট নির্মাণের দৃশ্যও চোখে পড়ছে না এবার । কুষ্টিয়া জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নরেন্দ্র নাথ সাহা সাধারণ সম্পাদক নিলয় সরকার জানান,
২১ অক্টোবর দেবী দূর্গার বোধনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২২ অক্টোবর ষষ্ঠীর আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে মহাসপ্তমী পূজা । এরপর মহাঅস্টমী, কুমারী পূজা, মহানবমী ও দশমী পূজা শেষে ২৭ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। মন্ডপগুলোতে বাজেট গতবারের তুলনায় নামিয়ে আনা হয়েছে।
করোনার কারণে সকলকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে জেলা কমিটি থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কুষ্টিয়া জেলায় মন্ডপের সংখ্যা ২৩২ গতবারের তুলনায় কিছুটা কম। জানা গেছে কুষ্টিয়া জেলার প্রতিটি থানা হিসেবে দৌলতপুর-১২, ভেড়ামারা-৯ মিরপুর-২৪, কুষ্টিয়া সদর-৭৪, কুমারখালী-৫৫, খোকসা-৫৮ হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করা হচ্ছে । মন্ডপে সীমিত পরিসরে পূজার আয়োজন করা হচ্ছে বলে জানান তবে মাক্স পরা বাধ্যতামুলক করা হয়েছে ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580