শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৫০১ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ২৩ জুন বিকেলে চোড়হাঁস হাইওয়ে থানায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ ইউনিট খুলনা অঞ্চলের পুলিশ সুপার ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন খান, বিপিএম(বার)।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের দক্ষিণ বিভাগের ডিআইজি সালমা বেগম, অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। ঈদকে সামনে রাস্তায় জটিলতা রোধে ট্রাক বাস ও অন্যান্য যানবাহন মালিকদের সাথে মতবিনিময় করেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক।


অনুষ্ঠানে প্রধান অতিথি চোড়হাঁস হাইওয়ে থানা, কুষ্টিয়া ও আরাপপুর হাইওয়ে থানা, ঝিনাইদহ এর অফিসার ইনচার্জদ্বয়ের নিকট নিয়মিত টহল ডিউটি করার জন্য দুইটি গাড়ির চাবি হস্তান্তর করেন। পরিশেষে প্রধান অতিথি চোড়হাঁস হাইওয়ে থানা প্রাঙ্গণে একটি আম গাছ রোপণ করেন এবং পাশের জলাশয়ে মাছ অবমুক্ত করেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580