শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার আবদুর রকিব : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩২৪ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : গত সোমবার (২৪ জুলাই) দুপুর দুইটায় পুলিশ সুপারের সভাকক্ষে নবাগত পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব (বিপিএএ, বিপিএম, পিপিএম(বার) কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। নবাগত পুলিশ সুপার এ সময় কুষ্টিয়ার নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন। সাংবাদিকদের বক্তব্য শেষে নবাগত পুলিশ সুপার জানান, কোন থানাতে মামলা, অভিযোগ কিংবা জিডি করতে কোন টাকা লাগবে না। আমি ওসিদের বলে দিয়েছি এ ধরনের কোন অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। জনগণের কাংক্ষিত সেবা বাড়ানোই হবে তার প্রথম কাজ। কিশোর গাং, চুরি, চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে কাজ করবেন বলে জানিয়েছেন। নবাগত পুলিশ সুপার হয়রানি ও দুর্নীতিমুক্ত পুলিশি সেবার প্রতিশ্রুতি দিয়ে পুলিশের ইতিবাচক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তারও প্রতিশ্রুতি দেন নবাগত পুলিশ সুপার। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া, স্থানীয় পত্রিকার সম্পাদক, সাংবাদিকরাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580