বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় সড়ক ভবন নির্মাণের নামে বৃক্ষ নিধনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৭২২ পাঠক পড়েছে

কুষ্টিয়া সড়ক ও জনপথের গাছ খেকো নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কুষ্টিয়া পরিবেশ ক্লাব, কুষ্টিয়া পরিবেশ সাংবাদিক সমিতি ও সম্মিলিত সামাজিক আন্দোলনের ডাকে বিশাল মানববন্ধন শেষে পরিবেশ ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সাইদুল ইসলাম এই স্মারকলিপি গ্রহন করেন।
কুষ্টিয়া পরিবেশ ক্লাবের নেতৃবৃন্দরা এই স্মারকলিপি প্রদান করেন।

এর আগে বেলা সাড়ে ১০ টায় সড়ক ও জনপথ অফিসের সামনে সহস্রাধিক মানুষের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সারাদেশে বৃক্ষরোপন করছেন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন গাছ লাগাচ্ছেন ঠিক সে সময় কুষ্টিয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মুজিববর্ষে বৃক্ষ নিধনে উদ্যত হয়েছেন।
বক্তারা আরো বলেন, কুষ্টিয়ায় সড়ক ও জনপথের কয়টা অফিস লাগে? সিন্ডবি’র মধ্যে কোটি টাকার ডেকোরেটেড অফিস, চৌড়হাসে বিশাল এলাকা জুড়ে অফিস। সেখানে বৃক্ষ নিধন করে, পাখিদের অভয়ারণ্য কেটে কেন আবার অফিস করতে হবে? এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হলেও সড়ক ও জনপথ বিভাগ কোন প্রকার কর্ণপাত করেন নাই।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580