বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৮৯৯ পাঠক পড়েছে

জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপুর্ণ প্রায় ৩৪ লাখ টাকার সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের(৫৬) বিরুদ্ধে সোমাবার বেলা ১০ টার সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় মামলা দায়ের করেছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক নীল কমল পাল বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণীতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রশিদ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানের মাধ্যমে ৩৩ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকার সম্পদ অর্জন এবং দখলে রাখার তথ্য এড়িয়ে যান।

জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৩ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে মামলাটি করেছেন। এবিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রাথমিক ভাবে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়ে উর্ধতন কর্মকর্তাসহ সংস্লিষ্ট আদালতে মামলার নথি পাঠানো হয়েছে। এখন পূর্নাঙ্গ তদন্ত হবে। এতে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমামিনত হলে স্পেশাল আদালতে তার বিচার কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580