শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় লালনের আখড়ায় সাধু বাউলদের মানববন্ধন ও বিক্ষোভ : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২২৪ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের আখড়াবাড়ির গেটে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাউল ফকির ও লালন অনুসারীরা।শনিবার সকাল ১১ টায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধনে বাউলরা দাবী তোলেন লালন তিরোধান দিবস এবং দোলপূর্ণিমার সাধুসঙ্গে মাঠের অর্ধেক বাউলদের বসা এবং থাকার জায়গা রেখে ব্যাবসীয়দের কাছে মাঠ বরাদ্দ দিতে হবে। এছাড়াও বাউল ফকিরদের কাছ থেকে কোন রকম চাঁদা আদায় করতে পারবে না মাঠ বরাদ্দ নেয়া ব্যবসায়ীরা। তিনদিনের বরাদ্দ হওয়া মাঠে মাসব্যাপী চাঁদা না তোলার দাবীও তোলেন সচেতন সমাজের প্রতিনিধিরা। অপরদিকে মাদক ব্যবসা বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের কাছে ইজারার চাঁদা তুলে তাদের বৈধতা দেয়া বন্ধের দাবী জানিয়েছেন লালন অনুসারীরা। লালন উৎসব ব্যবসা নির্ভর না করে চেতনা নির্ভর করার দাবী বাউল ফকির থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজের। সচেতন নাগরিক কমিটির সভাপতি স.ম লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাউল হবিবর রহমান বিশু, ভাবনগর শিল্পি ও সাহিত্য চর্চা কেন্দ্রের সহ-সভাপতি সোহেল রানা, ফকির নিতাই গোস্বামী প্রমুখ। মানববন্ধন শেষে বাউলরা লালন মেলা এলাকায় বিক্ষোভ মিছিল করে। আগামী ১৭ অক্টোবর ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের লালন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580