বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে পিস্তল,গুলি, জাল টাকা সহ মাদক ব্যবসায়ী আরজু গ্রেফতার

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৬৫ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে চরমপন্থী নেতা বিদেশী পিস্তল, গুলি ও জাল টাকা সহ মাদক ব্যবসায়ী আরজু (৩৫) গ্রেফতার হয়েছে। আজ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার সময় এই ঘটনা ঘটে।

র‍্যাব সুত্রে জানা যায়, র‍্যাব – ৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া কলেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কয়া ইউনিয়নের গট্টিয়া এলাকার ইব্রাহিমের ছেলে রাসেল হোসেন আরজু (৩৫) কে গ্রেফতার করে।

এ সময় আরজুর নিকট থেকে, ১ টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও নগদ ৫০ হাজার জাল টাকা উদ্ধার করে র‍্যাব। র‍্যাব আরও জানায়,আরজু দীর্ঘ দিন যাবত এলাকায় চরমপন্থী সিন্ডিকেটের নেতা হিসেবে একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনার পাশাপাশি মাদক সিন্ডিকেটের মূল হোতা হিসেবে ব্যবসা করে আসছিল।

এ বিষয়ে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল,গুলি ও জাল টাকা সহ রাসেল হোসেন আরজুকে গ্রেফতার করা হয়েছে। আরজুকে গ্রেফতার করার পর সাক্ষীর জন্য নাম ঠিকানা লেখার সময় প্রায় ৮-১০ টি মোটরসাইকেল যোগে আরজুর লোকজন এসে র‍্যাবের উপর হামলা চালায় এবং গাড়ি ভাংচুর করে বেশ কয়েকটি কক্টেল বোমা নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য র‍্যাব ৪ রাউন্ড ফাকা গুলি ছোড়ে এবং পরে আরজুকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। এ ছাড়াও র‍্যাবের উপর যারা হামলা চালিয়ে আরজুকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে তাদের সনাক্ত করার চেষ্টা চলছে সনাক্ত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আরজুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580