রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় র‌্যাপিড রেটিং আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩১১ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : কুষ্টিয়ায় রহিমা-আফসার স্মৃতি আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ মার্চ মর্নিং গ্লোরী চেসক্লাব কুষ্টিয়ার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রহিমা-আফসার স্মৃতি আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ(এমপি)।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ খাইরুল আলম, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান আতা, কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ পিপি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড অনুপ কুমার নন্দী।


প্রধান অতিথির বক্তব্যে মাহাবুব উল আলম হানিফ বলেন, দাবা খেলার টুর্ণামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের যুবক সমাজ দাবা খেলায় অংশ গ্রহনের সুযোগ পাবে এবং তারা মাদক-জুয়া ও বিভিন্ন অপরাধ থেকে দুরে থাকাসহ মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে এসে মেধা বিকাশের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: খায়রুল আলম বলেন, দাবা খেলার মাধ্যমে মেধা, চিন্তা-চেতনা ও বুদ্ধি বিকশিত হয়। এই খেলা মূলত বুদ্ধির খেলা, যা নিজের মেধাকে কাজে লাগিয়ে খেলতে হয়।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ রতন কুমার পাল প্রতিষ্ঠাতা সভাপতি, মর্নিং গ্লোরী চেস ক্লাব, কুষ্টিয়া ও সম্পাদক, দাবা উপ-পর্ষদ জেলা ক্রীড়া কুষ্টিয়া।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580