বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় রেল লাইনের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ১০০০ পাঠক পড়েছে

কুষ্টিয়া শহরের মধ্যদিয়ে রেল চলাচলে কোর্ট স্টেশন থেকে বাবর আলী গেট পর্যন্ত রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ে পাকশী ডিভিশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিভাগীয় এষ্ট্রেট অফিসার মোঃ নুরুজ্জামান।
এসময় অভিযান পরিচালনায় রেল পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে সরকারী কাজে বাধাদানের অভিযোগে দুইজনকে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতে তাদের ৭দিনের করে কারাদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। দন্ডপ্রাপ্তরা হলেন রেল বস্তির বাসিন্দা রিটন (২৮) ও আমিরুল (৩২)।এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নরুজ্জামান বলেন, রেল নিরাপত্তা নিশ্চিতে আইনানুযায়ী একটা নির্দিষ্ট দুরুত্ব পর্যন্ত সব সময় ১৪৪ ধারা জারি থাকে। অথচ বিভিন্ন প্রভাবশালীদের প্রভাবে অবৈধ স্থাপনা করে রেলকে বিপদ জনক পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে। ইতিপূর্বে রেল কর্তৃপক্ষ তাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছে এসব সরিয়ে ফেলতে এবং সোমবার এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য শহরে মাইকিং করা হয় । উচ্ছেদ অভিযানে এরা বাধাদানের চেষ্টা করায় দঃবিঃ ১৮৩ ধারায় ৭দিনের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে আবারও ১মাস সময় বেঁধে দেয়া হয়েছে এর মধ্যে এসব স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন নইলে অবৈধ দখল উচ্ছেদ করা হবে। পাকশী ডিভিশনের অধীনে কমপক্ষে ৩৬ হাজার একর জমি বিভিন্ন দখল বাজরা দখল করে রেখেছে। ইতিমধ্যে বেশকিছু জমি অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। পর্যাক্রমে সবই উচ্ছেদ করে রেলওয়ে জমি উদ্ধার করা হবে। বিদ্যু সংযোগ বিচ্ছিন্ন করায় জনগণ চরম দূর্ভোগে পড়ে ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580