বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় যুবককে পিটিয়ে হত্যা করাই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ: আটক ৩

সলেমান শাহ:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৬৮২ পাঠক পড়েছে

কুষ্টিয়ার খোকসায় রতনপুরে পুকুর থেকে মাছ ধরার অভিযোগে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে আয়ুব আলী নামে স্থানীয় এক চেয়ারম্যান ও তার ছেলেরা । জসিম উদ্দিন একই গ্রামেরর রওশন আলীর ছেলে ।

গত সোমবার রাতে চেয়ারম্যানের মালিকানাধীন পুকুর থেকে মাছ ধরার অভিযোগে ঐ যুবককে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। মারাত্মক আহত অবস্থায় ঐ যুবককে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: কামরুজ্জামান সোহেল জানান, ঐ যুবকের মাথায় মারাত্মক জখম থাকায় তার মৃত্যু হয়েছে। নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, কুষ্টিয়ার খোকসায় মাছ চুরির অভিযোগে জসিম উদ্দিন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চেয়ারম্যান আইয়ুব আলীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580