শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় মালবাহি ট্রেনের বগি লাইনচ্যুত

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৭৭৫ পাঠক পড়েছে

, কুষ্টিয়া-রাজবাড়ী, ফরিদপুর-রাজশাহী ও খুলনার সাথে ট্রেন চালাচল বন্ধ
শুক্রবার দুপুর পৌনে ২টায় কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুষ্টিয়া মিলপাড়া ঘোরলাইন এলাকায় চলন্তাবস্থায় ৫টি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটলেও সেখানে কোন প্রানহানীর সংবাদ পাওয়া যায়নি বলে জানালেন পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্য শাহাবুদ্দিন।

পাকশী রেলওয়ে পরিবহণ বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর ২টায় মালবাহী টেনের বগি লাইনচ্যুতির সংবাদ পেয়েই উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের রওনা হয়েছে।

ঘটনাস্থলের লাইনটি সিঙ্গেল হওয়ায় উদ্ধার কাজে সময় একটু বেশী লেগে যাবে। দূর্ঘটনা কবলিত গম বহনকারী মালবাহী ট্রেনটি ঈশ^রদী থেকে ফরিদপুর অভিমুখে যাচ্ছিল। ঘটনার পর থেকে মেইন লাইন বøক হওয়ায় উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটের সকল ট্রেন চলাচল বন্ধ থাকবে। উদ্ধার কাজ শেষ করতে ঠিক কতক্ষন সময় লাগবে এবং কখন নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে তা এই মুহুর্তে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছেনা বলেও জানালেন এই রেল কর্মকর্তা।

পোড়াদহ রেলওয়ে জংশনের (দৈনিক ভিত্তিক ভারপ্রাপ্ত) ষ্টেশন মস্টার শরিফুল ইসলাম জানান, ঈশ^রদী থেকে ছেড়ে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন ষ্টেশনে প্রবেশ করেছে বেলা ৩টা ৫৫মিনিটে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580