শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

কুষ্টিয়ায় বাইশিমাস সদস্যদের ৫দিনব্যাপি কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৮৫৮ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় বাণিজ্য মন্ত্রনালয়ের আওতাধিন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোজেক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি(বাইশিমাস) কুষ্টিয়া জেলার শাখার যৌথ উদ্যোগে

৫দিন ব্যাপি দক্ষ মানব শক্তি উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান বাইশিমাস সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে শহরের চিলিস ফুড পার্কে ৭মার্চ রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি বাইশিমাস কেন্দ্রীয় কমিটি ঢাকার সভাপতি আব্দুর রাজ্জাক মজিব শতবর্ষ এবং ঐতিহাসিক ৭মার্চ এর দিনটিকে গভীরভাবে শ্রদ্ধা জানিয়ে কর্মশালায় উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে ৫দিন ব্যাপি কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে সুপারিশ হয়েছে, দেশের উন্নয়নে বেকার যুবককে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলেই, দেশ আরও উন্নত হওয়া সম্ভব, সে লক্ষে আমরা এ প্রশিক্ষণ কর্মশালা চালু করেছি। আমরা চাই দেশের সকল ক্ষেত্রে কারিগরী শিক্ষার প্রসার ঘটুক এবং বেকার সমস্যা সমাধান হবে। ইন্শাল্লাহ দেশ এগিয়ে যাবে।

আপনারা ধহ্যসহকারে প্রশিক্ষণ গ্রহণ করবেন। উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দোয়া কামনা করে বক্তব্য শেষ করেন।

এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন বাইশিমাস কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ইউনুস খাঁন, মিজানুর রহমান মজনু, সাধারণ সম্পাদক এস. এম. নূরুন্নবী, সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম,

অর্থ সম্পাদক মোঃ রহমত আলী, প্রচার সচিব আল-হেলাল, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মধু, আল-আমিন রিপন, আব্দুল মান্নান বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580