বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৯০৮ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় “নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে” এ প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়া মডেল থানা পুলিশের আয়োজনে কুষ্টিয়া
শহরের চরথানাপাড়া বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় থানাপাড়া ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ
অনুষ্ঠানে ২নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার মাজেদুল হক ধীমানের সভাপতিত্বে ও কুষ্টিয়া মডেল থানার এস আই মোঃ সুমন কাদেরীর পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলীসহ নারী নেতৃবৃন্দ ।
সমাবেশে পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, নারী ও শিশু অধিকারকর্মী, স্থানীয় নারী ও স্কুল-কলেজের ছাত্র/ছাত্রী উপ‌স্থিত ছিলেন।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, নারীর প্রতি সহনশীল হতে হবে। তারা আমাদেরই মা বোন। তাদের প্রতি ইভটিজিং, ধর্ষণ ও নারী নির্যাতন এসব বন্ধ করতে হবে। সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পুলিশকে সহযোগীতা করুন।
তিনি আরও বলেন, যেকোনও প্রকার অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সোচ্চার রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনে এ ধরনের অপরাধ নির্মূলে প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580