বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় দৈনিক ঢাকা পত্রিকার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : প্রতিবাদী কণ্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ।।
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৯১ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেক্স : দৈনিক ঢাকা পত্রিকার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২১ তম বর্ষে পদার্পন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রতিনিধি আরিফ খন্দকারের আয়োজনে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র কাঙ্গাল হরিনাথ মিলনায়তনে গত ২৬ শে অক্টোবর বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বিএফইউজের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, পরিবেশ বিজ্ঞানী গৌতম কুমার রায়, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র দপ্তর সম্পাদক এস, এম, ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইস, এম বেলাল, নির্বাহী সদস্য কে এম শাহীন রেজা।সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার কোষাধক্ষ্য ইমরান হাসান পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী।
এ সময় প্রেসক্লাব কেপিসির সদস্য মিঠুন আলী, রাজু আহমেদ, সাদিকুর রহমান জিল্লু এস এম সেতু, তরিকুল হাসান মিন্টু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বক্তব্য বলেন জাতীয় দৈনিক ঢাকা পত্রিকা মুক্তিযোদ্ধার চেতনা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে পত্রিকার কর্মরত সকলের জন্য শুভকামনা সেই সাথে কুষ্টিয়া প্রতিনিধি আরিফ খন্দকারের এই চমৎকার আয়োজনকে ধন্যবাদ জানান বক্তারা। কুষ্টিয়ার আনাচে-কানাচে ঘটে যাওয়া অসহায় নিপীড়িত মানুষের কথা বলবে এই পত্রিকাটি। গত ২০ বছরে সারা বাংলাদেশে ব্যাপকভাবে পাঠকের হৃদয়ের জায়গা করে নিয়েছে জাতীয় দৈনিক ঢাকা পত্রিকা। সকলে কুষ্টিয়া প্রতিনিধি আরিফ খন্দকার ও পত্রিকার জন্য শুভকামনা জানান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580