শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় ঠিকাদার পেটানোর অভিযোগে ৩ জন আটক

সুজন ইসলাম;
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৭৮৮ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় ঠিকাদারকে হাতুরিপেটার ঘটনায় ৩ জনকে আটক করেছে র‌্যাব-১২। আজ মঙ্গলবার সকালে পৃথক পৃথক অভিযানে তিনজনকে আটক করেন। আটকৃতরা হলেন মজমপুর সকাল সন্ধ্যা গলির মোঃ শওকত ইসলামের ছেলে জহুরুল ইসলাম (২৮), চৌড়হাস এলাকার মৃত রওশন আলী বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম বেল্টু (৪৫), ইবি থানাধীন হাতিয়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে মোকাদ্দেস হোসেন (৪১)। তবে আটকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য যে, কুষ্টিয়া শহরের রাইফেল ক্লাবের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের উপর প্রকাশ্যে দিবালোকে শহিদুল রহমান মিন্টু নামের এক ঠিকাদারকে হাতুড়ি পেটা করেছে সন্ত্রাসীরা। হাতুড়ি পেটায় গুরুতর আহত হয়েছেন ওই ঠিকাদার। গত সোমবার দুপুর ১২টার দিকে এই হামলা ঘটনা ঘটে। এ সময় সড়কে লোকজনের উপস্থিতি ছিলো। অনেকেই হামলার দৃশ্য ভিডিও ধারন করেন মোবাইলে এবং যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়।
কুষ্টিয়া র‌্যাব কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন যোগাযোগ সোস্যাল মিডিয়াতে হামলার ভিডিও ভাইরাল হওয়ায় তাদেরকে চিহ্নিত করে আটক করা হয়েছে বলে তিনি জানান। মামলার বিষয়ে তিনি বলেন মামলা বর্তমানে প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580