মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় ট্যাপেন্টাসহ মামা ভাগ্নে বাদশা ও মানিক আটক

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১০০৯ পাঠক পড়েছে

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশনায় মিলপাড়ার এস আই সাহেব আলী, সদর থানার এ এস আই আসাদ এবং এ এস আই শাহিনের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের পুলিশের হাতে নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাসহ মামা ভাগ্নে আটক হয়।

আজ ৪ জুন শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর হাসপাতাল রোডের মুদিখানার দোকানের ভেতর থেকে তাদের দুজনকে আটক করা হয়। আটককৃত হলেন টালিপাড়া এলাকার মৃত আব্দুল কাদের শেখের ছেলে বাদশা এবং মানিক। সম্পর্কে তারা দুজন মামা ও ভাগ্নে। তাদের দুজনের কাছ থেকে এবং মুদিখানা দোকানের ভেতর থেকে ২০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টা উদ্ধার করে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বির আহমেদ প্রতিবাদী কন্ঠ কে জানান তারা দুইজন কুষ্টিয়া সদর হাসপাতালের সামনে দীর্ঘদিন নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টা বিক্রি করে আসছে। এর আগেও তারা কয়েকবার ট্যাপেন্টা বিক্রির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছিল। তারা দুজন ডাইগনিষ্টক সেন্টারের দালাল চক্রের সদস্য এবং তারা মাঝে মধ্যে সাংবাদিকতার পরিচয় দেয় বলেও জানা গেছে। তবে তাদের দুজনের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580