সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত জেরে চাচাকে খুন, ভাতিজা আটক : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০৩ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক: কুষ্টিয়া ইবি থানার বিত্তিপাড়া গজ্নবীপুর গ্রামের মাঠ থেকে গত ২৩ অক্টোবর সকালে গলায় ফাঁস ও পা বাধা মফিজ মন্ডল (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। আজ দুপুরে কুষ্টিয়া জেলা পুলিশের সম্মেলন কক্ষে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল ইসলাম এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে জেলা পুলিশ সুপার খাইরুল আলম বলেন, মফিজ মন্ডল ও অভিযুক্ত আব্দুল আজিজ সম্পর্কে পরস্পর ভাই ও ভাতিজা। নিহত মফিজ মন্ডলের সাথে অনেকদিন ধরে জমি জমা সংক্রান্ত জের ও দ্বন্দ ছিল।

 

নিহত মফিজ এর বাড়ীর জমি তার ভাইদের নিকট বিক্রয় করে কিন্তু বাড়ীর জমি দখল না দেওয়ায় ভাতিজা মফিজ মন্ডল’কে হত্যা করে বাড়ীর জমি দখল নেওয়ার পরিকল্পনা করে। গত ২২ তারিখে রাত অনুমান ০৭:৩০ ঘটিকার সময় গজনবীপুর একটি চায়ের দোকানে চা খেতে গেলে নিহত মফিজকে কৌশলে ডেকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যেয়ে ৩/৪ জন ব্যক্তিরা এবং মফিজের দুই পা ও গলায় দড়ি দিয়ে পিচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার ঐদিন বিকেলে ইবি থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, উক্ত হত্যা কান্ডের সাথে জড়িত আব্দুল আজিজ ওরফে খয়বারকে পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে জড়িয়ে এই হত্যাকান্ডের বিষয় স্বীকার করে। এদিকে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান। প্রেস বিফিংয়ের সময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ গনমাধ্যমকর্মীরা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580