রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় ছাত্রলীগের আয়োজনে ১৫ই আগষ্টের সকল শহীদদের স্মরনে আলোচনা সভা :

আব্দুর রহমান : 
  • প্রকাশিত সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৬৮ পাঠক পড়েছে

আব্দুর রহমান : 
কুষ্টিয়ায় ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সকল শহীদ স্মরণে রবিবার (২০ আগস্ট) বিকেল ৪টার সময় কুষ্টিয়া পাবালিক লাইব্রেরীর মুক্তমঞ্চে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।


উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান অনিক। পরিচালনা করেন সাধারন সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া দৌলতপুর ১ আসনের সাংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া কুমারখালি-খোকসা ৩ আসনের সাংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।


কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেন, রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যার মূল মাস্টার রোল নায়ক ছিলেন জিয়াউর রহমান। জিয়া পাকিস্তানের গোয়েন্দা চর হিসেবে কাজ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে জিয়াউর রহমান। সেই সাথে হত্যা করেছে গণতন্ত্রকেউ। মির্জা ফখরুল সাহেব গণতন্ত্রের কথা বলেন। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। কারণ দেশে একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জননেত্রী শেখ হাসিনা। মির্জা ফখরুল সাহেবের দণ্ডপ্রাপ্ত নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে না রেখে বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করেছে শেখ হাসিনা। আর মির্জা ফখরুল সাহেব আবোল-তাবোল কথা বলেন। তার মত মিথ্যাবাদী আর কখনো দেখি নাই।
হানিফ আরো বলেন, পশ্চিমা দেশগুলো মানবতার ছবক দিচ্ছেন। মানবতার ছবক দিয়ে পার পাওয়া যাবে না। বিএনপি দলের দন্ডিত চোর তারেক রহমান হিরো আলমের মত হিরো হয়েছেন। আর মির্জা ফখরুল সাহেব তার কথা বলে বেড়াচ্ছেন। মির্জা ফখরুল সাহেব তো চকা রাজাকারের ছেলে। সে আরেক রাজাকার। বিদেশীদের কাছে ধন্না ধরে আর মানবতার কথা বলে কোন লাভ নেই। আওয়ামী লীগ কচুর পাতার পানি নয় যে, ভেসে যাবে। শেখ হাসিনাকে চোখ রাঙানো দিয়ে ভয় দেখানোর কোন সুযোগ নেই। এদেশের সকল ক্ষমতার মালিক জনগণ। তাই আবারও দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় আসীন করবেন শেখ হাসিনাকে। এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580