সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় চায়ের দোকানের আড়ালে জুয়ার আসর

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬৩৯ পাঠক পড়েছে

কুষ্টিয়ার গ্রাম গঞ্জে অধিকাংশ চা এর দোকানের আড়ালে চলে রমরমা জুয়ার আসর। প্রশাসন ও সচেতন মহলের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন রাতভর এই চা’ এর দোকানে চলে জুয়া খেলা। অনেকেই দিন মজুরি করে যে টাকাটা পাই রাতে সেই টাকাটা জুয়ার আসরে বসে খুইয়ে দেয়। আর এই জুয়ার কারণে যেমন একদিকে নিঃস্ব হচ্ছে অনেকেই অপরদিকে সামাজিক অবক্ষয় ঘটছে প্রতিনিয়ত। গতকাল সরেজমিনে কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ড এর লাহিনি ক্যানাল পাড়ার ব্রিজ ও রেগুলাটের মধ্যবর্তী স্থানে সুজনে চা এর দোকানে গেলে দোকানে ক্রেতা না থাকলেও দোকানের পিছনে দুটি বোর্ড বসিয়ে প্রায় ১৫ জন কে জুয়া খেলতে দেখা যায়, তবে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে বেশিরভাগ জুয়ারি পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় নাম না প্রকাশে একজন জানান এই চা এর দোকানে প্রতিদিনই জুয়ার আসর বসে এছাড়া এখানে নাকি অনেকে নেশাও করে, বিষয়টি অনেক সময় জনপ্রতিনিধিদের জানালেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি

এ বিষয়ে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর ইসলাম শেখ বলেন জুয়ার বিষয়ে আমার তেমন জানা নেই তবে যদি কেও এ বিষয়ে আমাকে অবহিত করে তাহলে জনপ্রতিনিধি হিসেবে যা ব্যবস্থা গ্রহণ করার করবো।

কুষ্টিয়া র‍্যাব ক্যাম্পের কমান্ডার মেজর মাহফুজুর রহমান জানান মাঝে মাঝে আমরা জুয়ারিদের ধরতে অভিযান চালাই এবং আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি, এছাড়া জনস্বার্থে জুয়া খেলার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580