সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় ঘর ও জমি পেলো ২০৪টি ভূমি ও গৃহহীন পরিবার : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৫৬ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : ‘আশ্রয়ের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও তৃতীয় পর্যায়ে ২০৪টি গৃহ ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদের উপহার জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। কুষ্টিয়া সদরের ইউএনও সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় কুষ্টিয়ার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের হাতে ঘরের চাবি ও জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। সেই সাথে তাদেরকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের গৃহদান প্রকল্পে তৃতীয় ধাপে মোট ৩২ হাজার ৯০৪টি পরিবারের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বমোট ২০৪টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। এরমধ্যে কুষ্টিয়া সদর উপজেলা ২৭ টি পরিবারের মাঝে জমি ও ঘরের চাবি প্রদান করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক।

এ সময় প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কুষ্টিয়া জেলায় সর্বমোট ২০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল আজকে একই দিনে একই সময়ে ৬ টি উপজেলায় হস্তান্তর করা হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580