সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ জন নৌকা ও ১ জন স্বতন্ত্র প্রার্থীর বিজয় : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩০৪ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়া খোকসা উপজেলার উপনির্বাচন ও চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২রা নভেম্বর বুধবার সকাল থেকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। খোকসায় ৬৬৭৮ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী মো. বাবুল আক্তার বেসরকারিভাবে খোকসা উপজেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়ার খোকসা উপজেলা উপ নির্বাচনে নৌকা প্রতীকে মো. বাবুল আক্তার ২৬৫৯৬ টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন খোকন ঘোড়া প্রতীকে ১৯৯১৮টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও আরেক স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মো. শহিদুল ইসলাম ১০১৮ টি ভোট পেয়েছেন।
অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের প্রফেসর মহাঃ শাহজাহান আলী বিশ্বাস নৌকা প্রতিক নিয়ে ৪১৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কা নিয়ে সামসুল হক সামো পেয়েছেন ৩১৭১ ভোট।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আনিছুর রহমান (ঝন্টু) চশমা প্রতিক নিয়ে ৬১৭৯ ভোট পেয়েছেন তার নিকটতম নৌকা প্রতিক একরামুল হক পেয়েছেন ৪৯৫৩ ভোট। তিনি মোট ১২২৬ ভোটে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন ।

এছাড়াও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিথলিয়া ইউনিয়ন পরিষদে এনামুল হক বাবলু নৌকা প্রতীকে ৫২২৩ এবং ধুবইল ইউনিয়নে মাহবুব রহমান মামুন নৌকা প্রতীকে ৫৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580