বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় ইউনিয়ন পর্যায়ে গণটিকার কার্যক্রম শুরু

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৭১১ পাঠক পড়েছে

করোনার ভয়াবহ অবস্থায় সারা দেশের ন্যয় কুষ্টিয়ার ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ৭ আগষ্ট সকাল ৯টা থেকে জেলার ৬৪ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৭ টি কেন্দ্রে করোনার এই টিকা দেওয়া শুরু হয়েছে। পৌরসভা ও ইউনিয়নগুলোর ১ নাম্বার ওয়ার্ডগুলোতে এই টিকা দেওয়া হচ্ছে। একেকটি কেন্দ্রে মোট তিনটি বুথে ৬শ’জন মানুষের টিকা দেওয়া হবে। গণটিকা কার্যক্রম শুরুর প্রথম দিন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রতিটা কেন্দ্রে উপস্থিত হয়ে বিষয়টি দেখভাল করেছেন। সেই সাথে টিকা গ্রহণের জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করতে দেখা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় মোট ৬২ হাজার ৪শ’ জনকে টিকা দেওয়া হবে। টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে। সুষ্টভাবে টিকাদান কর্মসূচি সফল করতে টিকাদান কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে টিকা নেওয়া মানুষগুলোকে সুরক্ষা এপসে নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক তৎপরতা চালিয়েছে। যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছনে তারাসহ কারা এই টিকা নিতে পারবেন না সেই বার্তা দিয়ে টিকা গ্রহনের কেন্দ্রে মাইকিং চলছে।

এছাড়াও বয়স্ক ও প্রতিবন্ধীদের টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মাস্ক গ্রহন ছাড়া কাউকে টিকা দেওয়া হচ্ছে না। প্রত্যেক কেন্দ্রে তাৎক্ষনিকভাবে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580