শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আটক : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২০০ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড ঢাকা ঝালুপাড়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসা মোঃ সবুজ নামে এক রোহিঙ্গাকে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে তাকে আটক করে পুলিশে সপোর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো: সাজ্জাদ হোসেন।
আটককৃত মোঃ সবুজ, কুষ্টিয়া পৌরসভার ১৭নং ওয়ার্ড ঢাকা ঝালুপাড়া গ্রামের ঠিকানা ব্যবহার করেন। এতে পিতার নাম মোঃ খেদের আলী ও মাতা মরিয়ম বেগম লিখেছেন এবং সেইসাথে কুষ্টিয়ার পৌর ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর সুপারিশক্রমে পৌরসভা থেকে নাগরিক সনদ প্রদান হয়। সেই সাথে একই ঠিকানা ব্যবহার করেছেন এন আই ডি কার্ডে। কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, বুধবার সোয়া ১টার দিকে সবুজ আবেদন পত্র জমা দেন। আবেদনপত্রের সঙ্গে নিজের ভোটার আইডি কার্ড, নাগরিক সনদ দাখিল করেন। পরে পাসপোর্ট অফিসের কর্মকতা হাসান আলী সন্দেহ করেন আবেদনকারীকে। এর পরই তদন্তের মাধ্যমে সনাক্ত করে তাৎক্ষণিক রোহিঙ্গা ব্যক্তিকে গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করেন।
এদিকে পৌরসভার ১৭ নং ওয়ার্ড ঢাকা ঝালুপাড়া ঠিকানা ব্যবহারকারী মোঃ সবুজ নামে ব্যক্তির বিষয়ে সরেজমিনে খোঁজ নিতে গেলে তার কোন অস্তিত্ব পাওয়া যায়নি। এ বিষয়ে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আপনারা পৌরসভার ডকেটে খোঁজ নিয়ে দেখেন বলে লাইন কেটে দেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580